যুক্তরাষ্ট্রে বিমানযাত্রায় অচলাবস্থা
নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের ত্রুটির কারণে গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারি করেছিল দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। প্রায় ৪ ঘণ্টা ২০ মিনিট পর পুনরায় বিমানযাত্রা শুরু হলেও, এতে দেশব্যাপী যে বিশৃঙ্খলা ও জট তৈরি হয়েছে তা তিন দিনেও স্বাভাবিক হয়নি।


