রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৮০ জন গ্রেপ্তার ও ৩৯টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



