চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামতে বরাদ্দ ১৪শ কোটি টাকা
চলতি অর্থবছরের পরিচালন বাজেটে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কোডে ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অনুকূলে এ বরাদ্দ রয়েছে বলেও জানান তিনি।

