সাজেকের দুর্গম পাড়ায় সন্তান প্রসবের সময় মায়ের মৃত্যু
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম জৌপুই পাড়ায় সন্তান প্রসবের সময় ওয়ারেন্টি ত্রিপুরা নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে বাড়িতে সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।


