কুড়িগ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত
কুড়িগ্রামে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মজিদ আলী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মজিদ আলী নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা।


