অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সম্পাদক আবদুস সালাম
বাংলাদেশ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত এ কমিটিতে মাছরাঙা টেলিভিশনের অঞ্জন চৌধুরী সভাপতি ও একুশে টেলিভিশনের আবদুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


