পরীমণিকে লিগ্যাল নোটিস
সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে ক্ষমা চাইতে চিত্রনায়িকা পরীমণিকে লিগ্যাল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। গতকাল রবিবার শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিস পাঠানো হয়।



