বিদ্যুৎ ও গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন ৩০% হ্রাস, আলোচনায় বিরোধীদলের নোটিশ
নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাব এবং জ্বালানির তীব্র সংকটে দেশের পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে ক্রেতারা আদেশ বাতিল করছেন এবং শিল্পটি চরম ক্ষতির মুখে পড়ছে।

