কুয়াকাটার সুরক্ষিত এলাকায় বেড়েছে লাল কাঁকড়া
প্রকৃতির অনন্য উপহার কুয়াকাটা সমুদ্রসৈকত। এখানের অন্যতম আকর্ষণ সৈকতে চিকচিক করা বালিয়াড়িতে লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ। নিজের তৈরি বাসা থেকে বেরিয়ে ছোটাছুটি এবং পা দিয়ে নানান আকৃতির তৈরি আল্পনা পর্যটকদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে।



