পিরোজপুর জেলা ছাত্রদল সভাপতির মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মা মারা গেছেন। গতকাল রবিবার (৮ নভেম্বর) রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


