পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য তিনি আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।



