পবিপ্রবিতে ৭ নভেম্বর ঘিরে নানা আয়োজন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও দোয়া এবং আন্তবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট।



