কাশিমপুর কারাগারের হাজতির আত্মহত্যা
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর শৌচাগারে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে রাজু নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

