পটুয়াখালীতে ডিএনএ পরীক্ষায় শিশুর পিতৃ পরিচয় সনাক্ত
পটুয়াখালীর বাউফলে সন্তানের পিতৃপরিচয় ও স্বীকৃতির দাবিতে ছয় মাসের শিশুকে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করেছিলেন নিপা আক্তার (২৩)। দীর্ঘ বিরোধের পর ডিএনএ পরীক্ষায় শিশুটির জৈবিক বাবা হিসেবে কবির হাওলাদারকে শনাক্ত করা হয়েছে।



