হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতা জশুয়া ওংয়ের আরও ১০ বছরের কারাদণ্ড
হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের পরিচিত মুখ জশুয়া ওংকে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগে আরও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দেওয়া এ রায়ের ফলে ২০৩৬ সালের শেষের আগে তাঁর মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।



