৩ হাজার কোটি টাকার ঋণ পাচ্ছে সিটি গ্রুপ
ঋণখেলাপি হওয়ায় নতুন করে ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে আইনি বাধায় ছিল দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান। তবে বিশেষ ছাড় দিয়ে এসব প্রতিষ্ঠানকে আবারও চলতি মূলধন ঋণ দেওয়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।


