মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণে বিশেষ সুযোগ
লাইসেন্সধারী মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজ ও নিরাপদ করতে বিশেষ হিসাব বা কাস্টডিয়াল অ্যাকাউন্ট সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ হিসাবের মাধ্যমে মানি চেঞ্জাররা নির্ধারিত সীমার বাধ্যবাধকতা ছাড়াই ব্যবসার লেনদেনের পরিমাণ ও ধরন অনুযায়ী বৈদেশিক মুদ্রা জমা রাখতে পারবেন।


