নারায়ণগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ ‘সন্ত্রাসী’ রাজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন নামে এক ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে এ অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ।


