প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় দিল শিক্ষার্থীরা
শিক্ষকের বিদায় মানেই শুধু একটি কর্মজীবনের সমাপ্তি নয়, বরং দীর্ঘদিনের স্নেহ, শাসন, ভালোবাসা আর অসংখ্য স্মৃতির এক আবেগঘন অধ্যায়। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করল শিক্ষার্থীরা।


