পরীমনির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান সাংবাদিকদের
চিত্রনায়িকা পরীমিনির বিরুদ্ধে সাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। শুধু তাই নয়, অভিনেত্রীর সঙ্গে থাকা বডিগার্ডদের বিরুদ্ধে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও তুলেছে সংগঠনটি।


