রুট যখন হাজার কোটির, মাদকের অভিযান তখন লোকদেখানো
দেশের তরুণ সমাজ মাদকের বিষাক্ত ছোবলে এক মহাবিপর্যয়ের মুখোমুখি। শহর থেকে শুরু করে নিভৃতপল্লী সবখানেই বিষাক্ত মাদকের অবাধ মেলা। মাদকের এই সর্বগ্রাসী বিস্তারের সমান্তরালে দেশজুড়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে ‘কিশোর গ্যাং’ সংস্কৃতি।


