তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী বছরের নভেম্বরে শুরু
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। সব প্রক্রিয়া শেষ করে ২০২৭ সালের নভেম্বর মাসেই তিস্তা মহাপরিকল্পনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।




