ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম বেসরকারিভাবে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করেন।



