ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-কিশোর গ্যাং ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক চোরাচালান, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, অবৈধ অস্ত্র ও সাইবার অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন নবাগত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম সেবা।


