ইঞ্জিন ছাড়াই ছুটল বগি, অল্পের জন্য রক্ষা
ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন করার পর আপনা-আপনি পেছনের দিকে ছুটতে শুরু করে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের বগিগুলো। স্টেশন পার হয়ে বগিগুলো আউটার এলাকায় পৌঁছে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



