জাপানে প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি
জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি শনাক্ত হওয়ায় উড্ডয়ন স্থগিত করা হয়।




