গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানা শ্রমিকরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের পর কাশিমপুর ও কোনাবাড়ী শিল্প অঞ্চলের শ্রমিকরা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে।


