ই-ক্যাবের সদস্যদের স্বাস্থ্যসেবা ও স্থায়ী কার্যালয় গড়তে চান সাকিফ শামীম
ই-কমার্স খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমস্যা সমাধান, নীতিনির্ধারণী পর্যায়ে সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সদস্যদের জন্য স্বাস্থ্যসেবাসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী সাকিফ শামীম।


