আর্জেন্টাইন গোলরক্ষকের টাইব্রেকার বীরত্বে কোয়ার্টারে সিটি
পেনাল্টি শ্যুটআউটের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ব্রাইটনের চ্যালেঞ্জ পেরিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে রেকর্ড ৫৬ হাজারের বেশি দর্শকের সামনে মাঠে গড়ানো ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে সমতায় শেষ হয়।




