বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সমন্বিত সার্কুলার জারি
বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রম সহজ এবং সুশৃঙ্খল করতে বিদ্যমান বিধিবিধান একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার জারি করা নতুন এই সার্কুলারে প্রয়োজনীয় সংশোধনসহ বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত প্রচলিত নির্দেশনাগুলো এক জায়গায় সংকলন করা হয়েছে।


