বাসের নিচে পিষ্ট হয়ে পাবনায় কলেজছাত্রের মৃত্যু
পাবনায় সড়ক দুর্ঘটনায় রোমান (২৪) নামে সরকারি এডওয়ার্ড কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে জালালপুর এলাকার রত্নদ্বীপ রিসোর্টের সামনে রিকশা করে যাওয়ার সময় হিমেল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।



