বিরামপুরে আগুনে পুড়ল দুই দোকান
দিনাজপুর জেলার বিরামপুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বাবুর্চি হোটেল ও পাশের পানের দোকান। এতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা ও ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, দুই দোকান মিলিয়ে ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি হতে পারে।



