১০-০ থেকে একমাস পর ১৩-০; হকির দুর্দশা
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দল। ভারতের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে হেরেছে জিমি–আমিরুলরা।



