প্যারাবন কেটে চিংড়িঘের
কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার উপকূলীয় এলাকার মানুষের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে পরিচিত চকরিয়া সুন্দরবনের প্যারাবন উজাড় করা হচ্ছে। গত তিন মাস ধরে চরণদ্বীপ, রামপুর, সওদাগরঘোনা, সাহারবিল, বদরখালীসহ বিভিন্ন এলাকায় প্যারাবন কেটে নতুন নতুন চিংড়ি ঘের তৈরির অভিযোগ উঠেছে।


