পোড়া রিসোর্ট থেকে ১০ দিন পর শিক্ষিকার কঙ্কাল উদ্ধার
কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টে অগ্নিকা-ের ঘটনায় নিখোঁজ নাসরিন আক্তার মুক্তার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১০ দিন পর গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পোড়া রিসোর্টের দ্বিতীয়তলা থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়।


