দল কিনেই কি ‘অসম্মানের’ জবাব দিলেন অ্যান্ডারসন?
ল্যাঙ্কাশায়ারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসানটা মোটেও মধুর ছিল না; বরঞ্চ ক্লাবটির ঠান্ডা মাথায় বিদায় জানানোর নীতি চরম ক্ষোভের জন্ম দিয়েছিল। তবে কাউন্টি ক্রিকেটের সেই হতাশা ও বিতর্কের ধুলো উড়িয়ে সম্পূর্ণ নতুন এক পরিচয়ে ক্রিকেটে ফিরলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।



