রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিক পাচার
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়তে প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে নিয়োগ দেওয়ার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। রুশ সামরিক বাহিনীতে নিয়োগের আগে বিভিন্ন দেশের নাগরিকদের প্রলুব্ধ করা এবং রাশিয়ায় নেওয়ার পর সামরিক চুক্তিতে সই করতে বাধ্য করার তথ্য উঠে এসেছে কমিশনের প্রতিবেদনে।


