সরকারের সমালোচনা করে গ্রেপ্তার সেই নারী উদ্যোক্তার জামিন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৫ অক্টোবর)‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ সম্প্রচার করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড এবং ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

