সিনেমায় শতাব্দী রায়ের মেয়ে, প্রথম ছবিতেই ঋতুপর্ণার কন্যা
আতঙ্ক সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শতাব্দী রায়ের। চার দশক পর তাঁর মেয়ে আসছেন সিনেমায়। সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, শতাব্দীর মেয়ে শামিয়ানা বন্দ্যোপাধ্যায় এবার দাঁড়াবেন ক্যামেরার সামনে।

