নাশকতাকারীরা সবাই ভারতে পালাতে পারবে না: রাশেদ খাঁন
দেশে যারা নাশকতা চালাচ্ছেন, তাঁরা সবাই ভারতে পালিয়ে যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।


