হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত ডিবিসির রাজীব
টেলিভিশন চ্যানেল ডিবিসির মহাখালী কার্যালয় থেকে আটক হওয়ার পর চ্যানেলটির সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


