সালমান হত্যা মামলা: তৃতীয়বারের মতো জামিন পেলেন না ডন
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তারের আদালত শুনানি শেষে এ আবেদন নামঞ্জুর করেন।


