সাম্য হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিলেন তার বাবা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় তার বাবা ফখরুল আলম আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যে তিনি বলেছেন, ছুরিকাঘাতে ছেলের আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।




