ঝিনাইদহে সংঘর্ষের ঘটনায় ২৬ জনের নামে মামলা, প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াত। মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে নেতাকর্মীদের আওয়ামী লীগ কর্মী হিসেবে চিহ্নিত করে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।



