ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। গত এক মাসে অর্ণব, মুরাসু ও আকভান নামে পরপর তিনটি ঘূর্ণিঝড়ের পর এবার দক্ষিণ আন্দামান সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।

