রাজবাড়ীতে পদ্মার এক কাতল ৪৫ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ধরা পড়া একটি কাতল মাছ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিলো ১৮ কেজি। রবিবার ভোরে গোয়ালন্দ উপজেলার চরকর্ণেশনা এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পরে বলে জানায় মাছ ব্যাসায়ী শাহজাহান শেখ।



