জামিনে বেরিয়ে ফের দস্যুতা, সুন্দরবনে অস্ত্রসহ আটক বাহিনী প্রধান আসাবুর
সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।


