ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (৩০ নভেম্বর) বিএনপির সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে।

