অপু বিশ্বাসের সাবেক মেকআপ আর্টিস্টের মরদেহ উদ্ধার
চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাবেক ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট আল আমিন রাফির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

