বদলে যাচ্ছে বিউটি ও পার্সোনালকেয়ার খাত
সাবান, শ্যাম্পু, ক্রিম কিংবা চুলের তেল- একসময় এসব পরিচিত পণ্য দিয়েই গড়ে উঠত বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের পরিচিতি। এখন সেই পরিধি অনেক বিস্তৃত। ত্বক ও চুলের যত্নের পাশাপাশি মেকআপ, শিশুর পরিচর্যা এবং সৌন্দর্যচর্চার আনুষঙ্গিক পণ্যেও যুক্ত হচ্ছে নতুন নতুন ব্র্যান্ড।



